চিকিৎসকের কলমে, সুস্থতার সন্ধানে আমাদের চিকিৎসক প্রতিকার সম্পর্কে

বিষয়, লেখার শিরোনাম অথবা চিকিৎসকের নাম

লেখাটি সহজ বাংলায় লিখুন, তথ্যের সূত্র উল্লেখ করুন এবং রোগীর ব্যক্তিগত পরিচয় গোপন রাখুন।

লেখা জমা দেওয়ার নিয়ম ও ফর্ম
খাবার ও পুষ্টি

গরমে স্বস্তি আনতে খেতে পারেন বেলের শরবত!

Protikar৯ মে ২০২৫ · ১ মিনিট পড়া
গরমে স্বস্তি আনতে খেতে পারেন বেলের শরবত!

1.হাইড্রেশন বজায় রাখে
বেলের শরবতে থাকে প্রচুর পরিমাণে পানি ও প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট। যা শরীরে পানির ঘাটতি পূরণ করে ও ডিহাইড্রেশন রোধ করে।

2. হজম শক্তি বাড়ায়
গরমে অনেকেরই হজমের সমস্যা হয়। বেলের রসে থাকা ডায়েটারি ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে ও হজমে সহায়তা করে।

3. শরীরকে ঠান্ডা রাখে
বেল একটি স্বাভাবিক কুল্যান্ট। এটি শরীরের অভ্যন্তরীণ তাপ কমিয়ে শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে।

4. পুষ্টিতে ভরপুর
বেলে রয়েছে –
✔ ভিটামিন A
✔ ভিটামিন C
✔ ক্যালসিয়াম
✔ ফসফরাস
✔ পটাশিয়াম
✔ অ্যান্টিঅক্সিডেন্ট
এই সব উপাদান শরীরকে রোগ প্রতিরোধে সাহায্য করে।

5. ত্বকের সৌন্দর্য বাড়ায়
বেলের অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ত্বককে রোদ ও গরমের ক্ষতি থেকে রক্ষা করে, এবং ত্বকের গ্লো ও মসৃণতা ফিরিয়ে আনে।

সতর্কতাঃ
যদিও বেল খুব উপকারী, তবে অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয়।

❗ বেশি খেলে ওজন বেড়ে যেতে পারে
❗ ডায়াবেটিস থাকলে পরিমাণমতো খেতে হবে
❗ বরফ বা ফ্রিজের পানি দিয়ে না খেয়ে ঠান্ডা ছাঁকা পানি ব্যবহার করুন

এই গ্রীষ্মে ফার্মেসির কৃত্রিম পানীয় নয়, বরং দেশীয় ফল বেলের প্রাকৃতিক গুণেই ফিরে পান সতেজতা ও সুস্থতা।
প্রতি দিন এক গ্লাস বেলের শরবত – সুস্বাস্থ্য, শক্তি ও শান্তির গোপন চাবিকাঠি!

এই লেখা সাধারণ সচেতনতার জন্য। ব্যক্তিগত চিকিৎসার জন্য নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন। জরুরি অবস্থায় নিকটস্থ হাসপাতালে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *