চট্টগ্রামে করোনা আক্রান্ত এক ক্যানসার রোগীর মৃত্যু
এই লেখা সাধারণ সচেতনতার জন্য। ব্যক্তিগত চিকিৎসার জন্য নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন। জরুরি অবস্থায় নিকটস্থ হাসপাতালে যান।
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। ৭১ বছর বয়সী এই নারী দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।
শনিবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পাঠানো ২৪ ঘণ্টার নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী এই নারী চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার বাসিন্দা। কোভিড-১৯ পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসার পর গত মঙ্গলবার তাঁকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যান।
এছাড়া, সর্বশেষ ২৪ ঘণ্টায় নগরীর তিনটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে এপিক হেলথ কেয়ারে ২ জন, শেভরনে ৩ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়।
চলতি মাসের এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২ জন।
এই লেখা সাধারণ সচেতনতার জন্য। ব্যক্তিগত চিকিৎসার জন্য নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন। জরুরি অবস্থায় নিকটস্থ হাসপাতালে যান।
ভিডিওস্ট্রোক এমন একটি শারীরিক সমস্যা যা একজন মানুষের স্বাভাবিক জীবনযাপন সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিতে পারে। মাইল্ড বা মাইনর স্ট্রোক হলে অনেক সময় বড় ধরনের স্নায়বিক সমস্যা দেখা না…
ভিডিওঅনেক সক্ষম দম্পতি পরিবার পরিকল্পনার জন্য ওরাল কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করেন। বিশেষ করে মা বা নারী রোগীরা প্রায়ই প্রশ্ন করেন দীর্ঘদিন পিল খেলে কি কোনো ক্ষতিকর প্রভাব হতে…
ভিডিওবুকে ব্যথা এমন একটি অনুভূতি যা মুহূর্তেই মানুষকে আতঙ্কিত করে তুলতে পারে। কারণ আমাদের মনে একটি ধারণা শক্ত হয়ে আছে যে বুক মানে হার্ট আর হার্ট মানেই বিপদ।…

Leave a Reply