চিকিৎসকের কলমে, সুস্থতার সন্ধানে আমাদের চিকিৎসক প্রতিকার সম্পর্কে

বিষয়, লেখার শিরোনাম অথবা চিকিৎসকের নাম

লেখাটি সহজ বাংলায় লিখুন, তথ্যের সূত্র উল্লেখ করুন এবং রোগীর ব্যক্তিগত পরিচয় গোপন রাখুন।

লেখা জমা দেওয়ার নিয়ম ও ফর্ম
খাবার ও পুষ্টি

মিষ্টির খেতে ইচ্ছে করলেই যা করণীয়

Protikar২৬ এপ্রিল ২০২৫ · ২ মিনিট পড়া
মিষ্টির খেতে ইচ্ছে করলেই যা করণীয়

মিষ্টি খাওয়ার লোভ সামলানো অনেকের কাছেই কঠিন এক কাজ। মিষ্টিজাতীয় খাবার খাওয়ার পর শরীর আরও কিছু খেতে চায়, কারণ কেবল কার্বোহাইড্রেট গ্রহণে পেট তাড়াতাড়ি খালি লাগে। তবে যারা মিষ্টির প্রতি নির্ভরতা কমাতে চান, তাদের জন্য কিছু সহজ কৌশল কার্যকর হতে পারে।

প্রথমত, মিষ্টির বিকল্প হিসেবে ফল বেছে নেওয়া যেতে পারে। ফলে থাকা প্রাকৃতিক চিনি শরীরে অতিরিক্ত ক্ষতি করে না এবং এতে ফাইবার থাকায় হজমেও সুবিধা হয়।

দ্বিতীয়ত, মিষ্টির কথা মনে এলেই কিছুক্ষণ হাঁটাহাঁটি করা ভালো। এতে দেহের গ্লুকোজ বিপাক বাড়ে এবং মিষ্টির আকাঙ্ক্ষা কমে।

তৃতীয়ত, আকস্মিক মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে অন্তত ১০ মিনিট অপেক্ষা করুন। অনেক সময় এই অপেক্ষার মধ্যেই ইচ্ছাটা কমে যায়।

এছাড়া, চা বা কফির মতো গরম পানীয় খাওয়া মস্তিষ্ককে খাবার শেষের বার্তা দেয়, ফলে মিষ্টির প্রতি আগ্রহ কমে। রাতে দাঁত ব্রাশ করাও ভালো অভ্যাস; মিন্ট-স্বাদযুক্ত টুথপেস্ট মিষ্টির প্রতি আকর্ষণ হ্রাসে সাহায্য করে।

যদি মিষ্টি খাওয়াই লাগে, তাহলে সেটি কারও সাথে ভাগ করে নিন। এতে স্বাদও উপভোগ করা হবে, আবার ক্ষতির মাত্রাও কম থাকবে।

সবশেষে, অতিরিক্ত প্রক্রিয়াজাত বা কৃত্রিম রং ও সংরক্ষকযুক্ত মিষ্টি এড়িয়ে চলা উচিত। ঘরোয়া বা কম প্রক্রিয়াজাত মিষ্টি দিয়ে শুরু করলে ধীরে ধীরে এই অভ্যাস থেকে মুক্তি পাওয়া সম্ভব।

এই লেখা সাধারণ সচেতনতার জন্য। ব্যক্তিগত চিকিৎসার জন্য নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন। জরুরি অবস্থায় নিকটস্থ হাসপাতালে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *